পরিচিতি
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডুমুরিয়া উপজেলার প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র। এখানে ৫০ শয্যার আন্তঃবিভাগে রোগী ভর্তি ও ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়।
উপলব্ধ সেবাসমূহ:
– ২৪ ঘণ্টা জরুরি বিভাগ ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার
– বহির্বিভাগে বিশেষজ্ঞ ও সাধারণ চিকিৎসাসেবা
– প্রসূতি ও স্ত্রীরোগ সেবা এবং নিরাপদ প্রসব (স্বাভাবিক ও সিজারিয়ান)
– শিশুস্বাস্থ্য ও টিকাদান কেন্দ্র (EPI)
– সরকারি ওষুধ বিতরণ ও প্যাথলজি পরীক্ষা
– ডিজিটাল এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি সুবিধা
