পরিচিতি
সুন্দরবন সীমান্তবর্তী দাকোপ উপজেলার সর্ববৃহৎ সরকারি চিকিৎসাকেন্দ্র চালনা পৌরসভায় অবস্থিত। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন রক্ষায় ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা প্রদান করা হয়।
সেবাসমূহ:
– ২৪ ঘণ্টা জরুরি সেবা
– নরমাল ডেলিভারি ও প্রসূতি যত্ন
– লবণাক্ততা ও পানিবাহিত রোগের বিশেষ চিকিৎসা
– অ্যান্টিভেনম ও জরুরি বিষাক্ততার চিকিৎসা
